টাঙ্গাইলে ভুয়া এনজিওর দুই নারী সদস্য আটক
টাঙ্গাইলের ভূঞাপুরে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি ভুয়া এনজিওর দুই নারী কর্মীকে আটক করেছেন থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে প্রতারণার অভিযোগে ভূঞাপুর পৌর এলাকার বেতুয়া পলিশা গ্রামে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশেন নামে লিফলেট বিতরণ ও টাকা সংগ্রহকালে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাইশকাইল গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শিমু (৩০) ও একই উপজেলার নতুন শিমলাপাড়া গ্রামের সাহেব আলী মন্ডলের মেয়ে শিল্পী (৩২)।
পুলিশ জানায়, ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও মিটিং করার জন্য লোকজন সংগ্রহের কাজ করছে দলটি। এছাড়া ওই দুই নারী কর্মী ভূঞাপুরে গাড়ি ভাড়া করতে এসেছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। পাশাপাশি আটককৃতরা গ্রামের লোকজনকে বিনাসুদে লাখ লাখ টাকা পাওয়া যাবে মর্মে টাকা উত্তোলনসহ লিফলেট বিতরণ করেন। এজন্য তারা গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজনের পরিচয়পত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, প্রতারণার অভিযোগে আটককৃত দুই নারী সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আইডি কার্ড ও টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান