গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে চৌগাছায় স্মরণ সভা দোয়া অনুষ্ঠিত
জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে যশোরের চৌগাছায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, সরকারী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা সমবয় কর্মকর্তা অহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, জামায়াত নেতা মাষ্টার কামাল আহমেদ, তারেক জিয়া পরিষদের আহবায়ক সাংবাদিক টিপু সুলতান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রিতোম, উপজেলার সলুয়া গ্রামের শহিদ ছাত্র (বরিশাল বিশ্ববিদ্যালয়ের) আল আমিনের পিতা আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদদের পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহিদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান