ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ভেজাল সার উৎপাদনের দায়ে ২ প্রতিষ্ঠান সিলগালা


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ৩:৩০

বগুড়ায় গোয়েন্দা পুলিশের দেয়া তথ্যানুযায়ী শাজাহানপুর উপজেলার ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল ও অবৈধ সার ও কীটনাশক উৎপাদন ও মোড়কজাত করার দায়ে প্রতিষ্ঠান দু’টি সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট জোড়া বটতলা এলাকায় কনফিডেন্স এগ্রিকালচার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড ও এগ্রোক্যাম্প ফার্টিলাইজার এর কারখানায় যৌথ বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ অভি।

অভিযান চলাকালে, এগ্রোক্যাম্প ফার্টিলাইজার এর স্বত্ত্বাধিকারী মো. নাহিদ ইসলাম এর কারখানায় নিবন্ধনহীনভাবে স্কয়ার জিপসাম (ক্যালসিয়াম- ২৩, সালফার-১৭) ও শক্তিরুট প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এ সময় ভেজাল ও অনুমোদনহীনভাবে সার প্যাকেটজাত করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন- ২০০৬ ধারা ৮।(১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং সার ও কীটনাশক জব্দ করা হয়। জব্দকৃত সার ভেজাল কিনা তা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

অপর দিকে, কনফিডেন্স এগ্রিকালচার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এ যাচাই-বাছাই শেষে অনুমোদনহীন কয়েকটি স্বনামধন্য কোম্পানির পণ্য, মোড়ক, লেভেল ও কাঁচামাল পাওয়া যায়। যেগুলোর উৎপাদন, প্যাকেজিং বা বাজারজাত করার অনুমোদন প্রতিষ্ঠানটির নেই। এ অবস্থায় নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটি সিলগালা করেন এবং জব্দকৃত পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরীক্ষাগারে পরীক্ষার পর সার ভেজাল প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ অভি।

শাজাহানপুর উপজেলা কৃষি অফিস প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করার জন্য সুপারিশ করবে বলে জানা গেছে। অভিযানের সময় শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা, বিএসটিআই বগুড়া কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী