ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় ছাত্র আন্দোলনের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জুয়েল গ্রেপ্তার


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ৩:৩১

নেত্রকোনার পূর্বধলায় ছাত্র আন্দোলনে মামলায় সাবেক জেলা আওয়ামী সদস্য ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। 

ময়মনসিংহের কোতোয়ালী থানার পুলিশ শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে রবিবার সন্ধ্যায় পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এটিএম ফয়জুর সিরাজ জুয়েল পূর্বধলা উপজেলার সাবেক সংসদ সদস্য ও পূর্বধলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সিরাজুল ইসলাম এর ছেলে এবং তিনি পূর্বধলা উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা-শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫জনকে আসামী করে গত ২৬ অক্টোবর পূর্বধলা থানায় মামলা করা হয়েছিলো। নেত্রকোনা এন আকন্দ কামিল মাদ্রাসার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানজির আহমেদ মাহমুদ বাদী হয়ে এ মামলাটি করেন। বাদী তানজির আহমেদ মাহমুদ দুর্গাপুর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। মামলায় গৌরীপুর ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৫জনের নামসহ এবং অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছিলো। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আটক সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েলকে ছাত্র আন্দোলনে মিছিলে হামলা করার মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে