ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক ২


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ৪:৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে ভারতীয় ১৮ বোতল নাইট রাইডার মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ। গত রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১১-৬০৩২) জব্দ করা হয়। আটককৃতরা হলেন-রাজনগর উপজেলার পাচগাঁও গ্রামের আব্দুল মুকিত তালুকদারের ছেলে রুমেল মিয়া তালুকদার (৩২) ও একই গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সেলিম মিয়া (৪১)।

পুলিশ জানায় যে, রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে উপ পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে সিএনজিসহ চটের বস্তায় মোড়ানো ১৮ বোতল নাইট রাইডার মদসহ তাদের আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ১৮ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাতেই কমলগঞ্জ থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / T.A.S

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন