ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ডাকাত সর্দার ফখরুলের আস্তানায় বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৫:০

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় কোস্টগার্ডের বিশেষ  অভিযানে দেশী-বিদেশী  অস্ত্রসহ ১৪ ডাকাত আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া বারআউলিয়া বাজার  এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।  রবিবার (২৪ নভেম্বর) রাতে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।  

কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার  জঙ্গলে অবস্থান করে নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত তিনটার সময় স্টেশন কমান্ডার রিফাত আহমেদ নেতৃত্বে একটি টিম তাদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৪জন ডাকাতকে  গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত সর্দার ফখরুলের আস্তানা হইতে   ৩ টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি দেশীয় অস্ত্র, ৩ টি হরিণের শিং, ১৮টি মোবাইল, ১টি ঘড়ি এবং নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। হাতিয়া থানা ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ থানা হাজতে হস্তান্তর করা হয়েছে‌।  উক্ত বিষয়ে মামলার বিষয় প্রক্রিয়াধীন আছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ