ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৫:১৩

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌।  এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়।

সোমবার (২৫ নভেম্বর)  ভোর রাতের দিকে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২),মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮),  ভিবেষ মজুমদার (৩৮), মো. আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মো. নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩),  মো. মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭), মো. এমরান (৪০), মো. কাশেম (৫৩) ও মো. রিয়াজ (২৪)।

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।  ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে বিচারিক আদালতে হাজির করা হবে।  

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর