ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে চোরাই স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করলো জোরারগঞ্জ থানা পুলিশ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৫:৪১

মিরসরাইয়ে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও এক লক্ষ তেইশ হাজার টাকাসহ নিউটন ধর (২৯) নামের এক আসামীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার পাহাড়ী এলাকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

আসামী নিউটন ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া চরতী ইউনিয়নের মোহন প্রসাদ ধরের ছেলে। সেই দীর্ঘ দিন উপজেলার বারইয়ারহাট বাজারের আধুনিক ডাইস কার্টি চেইনঘর নামক জুয়েলারী দোকানের কর্মচারী ছিলো। গত ২৭ আগস্ট রাতে স্বর্ণালংকার ও টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে জুয়েলারী দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা দায়ের করে।

পরে চট্টগ্রাম পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এর প্রত্যক্ষ নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার এর নেতৃত্ব এস আই আশিকুল ইসলাম  সহ জোরারগঞ্জ থানার কর্মকর্তারা আসামী নিউটন ধরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামী নিউটন ধরকে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে গ্রেফতার করা হয়।

তার স্বীকারোক্তি ও তথ্য মতে ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলেকা থেকে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ তেইশ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার দাম আনুমানিক ১৪ লক্ষ টাকা। আত্মসাৎতের অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী নিউটনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান

রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি