হলুদ সাংবাদিকতা দেশ থেকে দূর করতে হবে
রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান নোমান গ্রুপ পুরস্কার নিয়ে বিপদেই পড়েছেন। একটি পত্রিকার সাংবাদিক তাঁদের প্রতিষ্ঠানকে বিগত সরকারের আজ্ঞাবহ ছিল বলে প্রচারে নেমেছে। বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের একটি অখ্যাত দালাল পত্রিকাকে পুঁজি করে টু পাইস ধান্দা করার জন্য উঠে পড়ে লেগেছেন। তাদের সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা। এই হলুদ সাংবাদিকতা দেশ থেকে দূর করতে হবে।
দৈনিক সংবাদপত্র দেশের সাধারণ মানুষের তথা জাতির দর্পন স্বরূপ। আর যারা এই দর্পনের পেছনে থেকে এই মহত কাজটি চালিয়ে যায় তাদের বলা হয় কলম যোদ্ধা সাংবাদিক বা প্রতিবেদক। এই প্রতিবেদক যদি প্রকৃত সত্যকে আড়াল করে নিজে অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সংঘবদ্ধ চক্রের ইন্ধনে ও মদদে কথিত নামধারী মানবাধিকার সংঘটনের আইনজীবির সহায়তায় ভালো মানুষ ও ব্যবসায়ীদেরকে সময়ে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পৃষ্টপোষকতা বানিয়ে জাতীয় পত্রিকায় রিপোর্ট করে সেই পত্রিকা আবার সরকারের বিভিন্ন দপ্তরে পৌঁছে দেয় তাদের বলা হয় অপসাংবাদিকতা জনক৷ এই অপসাংবাদিকতার জনক হলো দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক ও রিপোর্টার সাঈদ আহমেদ এই কথা বলেছেন নোমান গ্রুপের চেয়ারম্যান।
তিনি আরো বলেন উন্নত মজাতি গঠনে যেমন গঠনমুলক সমালোচনা করতে হবে, তেমনি দেশের স্বার্থে সাংবাদিক ও পত্রিকার মালিকদের উচিত গার্মেন্ট শিল্প কোনোভাবেই যেন সংবাদপত্রের জন্য ধ্বংস না হয়। তিনি বলেন, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান নোমান গ্রুপ পুরস্কার নিলে কী সরকারের দোসর হয়ে যাবে ? তাহলে ইনকিলাবের সাংবাদিক সাইদ সাহেব আ’লীগের মন্ত্রী এমপিদের সাথে ছবি তুলেছেন এবং বিভিন্ন স্থানে খাওয়া দাওয়া ও গল্পের ছবি ফেসবুকে পোস্ট করেছেন, তাহলে আপনি বলুন তাকে কি আমরা আ’লীগ সরকারের বড় দালাল বা দোসর বলবো ? প্রকৃত পক্ষে এই ইনকিলাবের সৃষ্টি হলো পতিত স্বৈরাচারের এরশাদের মন্ত্রী সভার সদস্য হওয়ার মধ্যে দিয়ে। সেই থেকে বিভিন্ন সময়ে রূপ পাল্টিয়ে আজ অবদি চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কার্যক্রম। সাঈদ আহমেদ পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোসর বিভিন্ন বিগ নেতাদের একান্ত ঘনিষ্ট সহচর। বর্তমানে সে ভালো মানুষ সাজার প্রক্রিয়ায় নিজেকে নিয়োজিত রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সাথে নতুন করে সখ্যতা গড়তে। সাধু সাবধান!
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ