ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৩:১০

গাইবান্ধার ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সীমানা নির্ধারণ, শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার দাবি জানানো হয়েছে। এই দাবি তোলা হয় শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায়।

সোমবার সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল। প্রধান আলোচক ছিলেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম লাছু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টির প্রণব চৌধুরী, কমিউনিস্ট পার্টির গোলাম রব্বানী মুসা, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট নওশাদুজ্জামান, অধ্যাপক রোকেয়া খাতুন, বাসদ মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, গণফোরামের মোস্তাফিজুুর রহমান বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মৃণাল কান্তি বর্মণ, শ্রমিক নেতা কাজী আবদুল ওয়াদুদ, নারী নেত্রী মিতা হাসান, মানবাধিকার কর্মী হাসান মোর্শেদ দীপন, মনির হোসেন সুইট এবং কাজী আবদুল খালেক।

সভায় বক্তারা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে গাইবান্ধা জেলা পরিষদ অডিটোরিয়াম ও মার্কেট নির্মাণ কাজ বন্ধ, গাছ কাটার টেন্ডার বাতিল করে ঠিকাদারের টাকা ফেরত প্রদান, এবং ডাকবাংলোর শতবর্ষী পুকুর পুনঃখনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানান। এছাড়া জেলা পরিষদ কার্যালয়ের সামনের নালাটি সংস্কারের আশ্বাস দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ শহরের পরিবেশ ও নাগরিক সুবিধা রক্ষার জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন।

T.A.S / T.A.S

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩