ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে তথ্য মেলার উদ্ভোধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৩:৪২

“তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার-তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয়তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুরোধ করেন। সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। এসময় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। মেলায় মোট ৩০টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে। ২ দিনব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতাসহ নানা আয়োজন।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত