ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিসিকের প্রকল্প পরিদর্শনে শিল্প উপদেষ্টার মুন্সিগঞ্জ সফর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৪:৩৫

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা এবং বিসিক চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দীন আহাম্মদ খান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস্তবায়নাধীন বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিসিক প্লাস্টিক শিল্প নগরী ও বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে তিনি এই প্রকল্পগুলি পরিদর্শন করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল চলমান ৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা প্রদান করা।

বিসিকের প্রকল্প ৩টি বাস্তবায়িত হলে পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল গোডাউনসমূহ, প্লাস্টিক কারখানাসমূহ এবং আরামবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মুদ্রণ শিল্পসমূহ পরিবেশবান্ধব নিরাপদ স্থানে স্থানান্তরিত করা সম্ভব হবে। এছাড়াও এই ৩টি শিল্প খাতে নিয়োজিত উদ্যোক্তাদের কর্ম পরিবেশ উন্নত হবে, দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান তৈরি হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিসিকের পরিচালক, বিসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, প্রকল্পের প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সফর শেষে, উপদেষ্টা আদিলুর রহমান খান গুণগতমান বজায় রেখে দ্রুততম সময়ে প্রকল্প ৩টি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং শিল্প খাতের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রকল্প ৩টি বাস্তবায়িত হলে প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া, সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা এবং বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান স্থানীয় শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা এবং সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সফরটি কেমিক্যাল, প্লাস্টিক এবং মুদ্রণ খাতের উদ্যোক্তাদের ভবিষ্যত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়