ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে হামলা, এসি ল্যান্ডসহ আহত ১০


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৪ বিকাল ৭:১৭

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের দখল করা জমি উদ্ধারের অভিযানে হামলা চালিয়েছেন দখলকারীরা। হামলায় এসি ল্যান্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ইজ্জতপুর এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িসহ তিনটি গাড়ি ও দুটি এক্সকেভেটর ভাঙচুর করা হয়।

হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে শ্রীপুরের সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আতাহার শাকিল, ইউএনওর গাড়িচালক আব্দুল হানিফ, স্টাফ আশিকুর রহমান, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক লিটন, এক্সকেভেটর মেশিনের অপারেটর মো. রাসেল ও মো. হাকিমুল্লাহসহ অন্তত ১০জন আহত হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার ৪৯নং কাফিলতলী মৌজার বনের জমি দীর্ঘদিন ধরে জবর-দখল হয়ে আসছে। গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর শ্রীপুরে ব্যাপক হারে বনের জমি দখল হয়। গত কয়েকদিন ধরে বন বিভাগের জায়গাতে গড়ে তোলা ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হয়। এতে অবৈধ দখলদাররা বন বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিয়ে যায়নি। মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, বনকর্মী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু করে বন বিভাগ। অভিযানে ওই এলাকার কয়েক একর বনভূমি উদ্ধার ও বনের জায়গাতে গড়ে তোলা শতাধিক স্থাপনা এক্সকেভেটর মেশিনের (ভেকু) সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বিকেল ৩টায় অভিযান শেষে ফেরার পথে হঠাৎ স্থানীয় বনের জায়গা দখলকারীরা একত্রিত হয়ে উপজেলা প্রশাসনের ওপর হামলা চালায়।

ঢাকা বন বিভাগের সরকারী বন সংরক্ষণ (এসিএফ) মো. শামসুল আরেফিন জানান, বন আইনের ৬৬ ধারায় কাফিলাতলী গ্রাম এবং ইজ্জতপুর বাজারে বন বিভাগের জায়গাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে ফেরার পথে বনের জায়গা জবর-দখলকারীরা পেছন থেকে হামলা চালায়। হামলাকারীরা তিনটি গাড়ি, দুটি এক্সকেভেটর ভাঙচুর করে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আতাহার শাকিল বলেন, অভিযান প্রায় শেষের দিকে, এ সময় একটি জমির মালিকানায় রেল ও বন বিভাগের সম্পৃক্ততা নিয়ে স্থানীয়রা অভিযোগ জানান। পরে ওই জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করে ফেলার পথে অতর্কিতভাবে ওই জায়গার দোকান ও বসতঘরের মালিকরা পাশের রেললাইন থেকে পাথর ও ইট নিয়ে হামলা শুরু করেন। এ সময় ইউএনও স্যারের গাড়ি ও আমার গাড়িতে ঢিল ছোড়া শুরু করে। এক্সেকেভেটর মেশিনের দুই চালককে মারাত্মকভাবে আহত করেছে। আমার ওপর ও ইউএনও অফিসের দুইজন স্টাফের ওপর হামলা করেছে। হয়তো উনাদের কেউ ইন্ধন দিয়ে এমন কাজ করিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব আহমেদ বলেন, হামলায় সম্পৃক্ত কয়েকজনের নাম আমরা পেয়েছি। এদের মধ্যে সিরাজুল, তার ছেলে মাসুদ, তার বোন,  স্ত্রী, মেয়ে শারমিন রয়েছে। বাকিদেরও পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে বন বিভাগ তার বন আইনে মামলা করবে, আমরাও মামলা করব।

T.A.S / T.A.S

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত