ইসলামী আন্দোলনের
মিরপুর গ্যাস বিস্ফোরণে পতিত ফ্যাসিস্ট সরকারের দূর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, তিতাস গ্যাসের কর্মকতাদের অবহেলা, দুর্নীতি ও অবৈধ লাইন বাণিজ্যের বলি হয়ে অনেক মানুষ মৃত্যুরপথে। এর আগেও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে লাইন বিষ্ফোরণ হয়ে অনেক মানুষ নিহত হয়েছে।
গত ২৪ নভেম্বর ২০২৪ দিবাগত মধ্যরতে রাজধানীর মিরপুর-১১ তে তিতাস গ্যাসের অবৈধ লাইন লিকেজ থেকে গ্যাস জমা হয়ে বিস্ফোরণে নিহত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা সেক্রেটারী খলিলুর রহমানের স্ত্রী ও তিন সন্তান দগ্ধ হয়ে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়াও আরো কয়েকজন আহত হয়েছে। এর দায় কে নেবে? তিনি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ণ ইউনিটে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, ইসলামী আন্দোলনের আইন বিষয়সক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর পশ্চিম শ্রমিকনেতা আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, আলহাজ্ব আলাউদ্দিন, মুহাম্মাদ ওমর ফারুক, আল-আমিন সিদ্দিকী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
T.A.S / T.A.S
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন