ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে পুকুরপাড়ে বিষমুক্ত লাউ চাষে বছরে ১৫ লক্ষ টাকা আয়


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৩:৪৭

গাজীপুরের শ্রীপুরে পুকুরপাড়ে বিষমুক্ত হাইব্রিড ডায়মা লাউ চাষ করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক দম্পতি আক্তারুজ্জামান। তিনি এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করে এলাকায় আদর্শ সবজিচাষি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।সরেজমিনে উপজেলার টেংরা গ্রামে গিয়ে দেখা গেছে,৫ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে বিশাল এক পুকুর। পুকুরপাড়ে ডায়না হাইব্রিড (লালতীর)চাষ করেছেন এক দম্পতি। গাছে গাছে শত শত লাউ ঝুলছে। তার পুকুরপাড় এখন সবুজের সমারোহ।

সফল লাউচাষি আক্তারুজ্জামান জানান, তার লাউ চাষের সাফল্য গাথা।তিনি দীর্ঘদিন থেকে গরুর খামারের পাশাপাশি নিজ জমির পুকুরপাড়ে আধুনিক পদ্ধতিতে মাচা (ঝাঙ্গি) করে লাউ চাষ করেছেন।তিনি জানান, জমির মাচা করতে বাঁশ, তার, সুতা, সার, বীজ, কামলা বাবদ প্রায় ১লাখ  টাকা খরচ হয়েছে। তিনি এ পর্যন্ত ৪ লাখ  টাকার লাউ বিক্রি করেছেন এবং আরো ১৫ লাখ টাকার লাউ বিক্রি হবে বলে আশা করছেন। লাউ শেষ হলে সেই জাংলায় শশা চাষ করবেন বলে জানিয়েছেন। তিনি লাউ গাছে রাসায়নিক কীটনাশক স্প্রে করেন না। প্রাকৃতিক পদ্ধতিতে পোকা মাকড় দমন করেন। তিনি আরো জানান,এ কাজে তাকে তার স্ত্রী মরজিনা সার্বিক সহযোগিতা করছেন। তার পুকুরপাড়ে লাউ চাষে সাফল্য দেখে এলাকার কৃষকরা প্রতিনিয়ত তার কাছে পরামর্শ নিতে আসেন।আগে প্লাম্বারের কাজ করতেন।গত দুই বছর ধরে লাউ চাষ করেছেন।এখন তার আর তেমন কোনো অভাব নেই।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান, সবজিচাষিদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। তিনি জানান, বৃষ্টি বেশি হলে লাউসহ অন্যান্য সবজি ফসলের ক্ষতি হয়। এ ক্ষতি পোষানো যায় না। তাই সবজি জাতীয় ফসলের বিমা করা প্রয়োজন। কৃষকদের অধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি উন্নয়নে সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা কারা প্রয়োজন।টেংরা গ্রামের আক্তারুজ্জামান এখন সফল সবজিচাষি হিসেবে পরিচিতি পেয়েছেন।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান