জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে পিরোজপুরে আহত ও শহীদদের স্মরণসভা
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে পিরোজপুরের আহত ও শহীদদের স্মরণে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই স্মরণসভায় জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে গণঅভ্যূত্থানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসাইন ফরিদ, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম মাসুদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, শহীদ পরিবারের সদস্য শহীদ মামুন খন্দকারের ভাই মাহমুদুল হাসান, শহীদ হাফিজুলের পিতা আবু বকর সিকদার, শহীদ এমাদুলের মা হাসিনা বেগম, আহত শিক্ষার্থী জোবায়ের সাবাব, মো. সিয়াম, মিনাহাজুল আবেদীন মুহিত, সাকিল ইসলাম, জাহিদুল ইসলাম, এস এম মাহথির প্রমুখ।
স্মরণসভার শুরুতে গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। স্মরন সভায় এসময় উপস্থিত ছিলেন আন্দোলনে পিরোজপুর জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যরা। এসময় নিহতদের বাবা ও মা কেঁদে কেঁদে তাদের ছেলে ও স্বজনদের সেই বিভিষীকা দিনের বণর্ণা তুলে ধরেন। তারা ফ্যসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোন ফ্যসিস্ট সরকারের আবির্ভাব না ঘটে সে জন্যে সকলকে ঐক্যের ডাক দেন। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত