ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুর বিক্ষোভ


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৪:১৬

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি র‍্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড মারুফ আহমেদ বিজন।  আরও বক্তব্য রাখেন এ্যাড মখলেছুর রহমান স্বপন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনিযুক্ত পিপি আবু সালেহ মোঃ নাসিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল এর নব নিযুক্ত পিপি এ্যাড মোস্তাফিজুর রহমান তুহিন অরন্য,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড এএসএম সাইদুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুল আজম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও তারা আরও বলে মেহেরপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা আওয়ামী লীগের দালালী করেন। তাদের অপসারণের দাবিও জানায় তারা।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার