ঠাকুরগাঁও - ২ আসনের সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
মারপিট ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজননের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ বলেন, বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির মামলায় ৩ দিনের রিমান্ড আবেদনসহ সাবেক এমপি সুজনকে আদালতে হাজির করা হয়। এরপর আসামী পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সাবেক এমপি সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, এ মামলায় সব আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চয়েছে, তাই নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত রিমান্ড বাতিল করে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় অধিকারী বলেন, হত্যা চেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ এনে সাবেক এমপি সুজনসহ ২৯ জন এজাহার নামীয় ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।
T.A.S / T.A.S
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’