মধুখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যােগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মালেকা চক্ষু হাসপাতালসংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল, পৌর বিএনপির সভাপতি সাহবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাগর ও খন্দকার উবাইদুর রহমান, যুবদল নেতা ইয়াসিন বিশ্বাস ও কামরুজ্জামান মিন্টুসহ অনেকে। অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং জিয়াউর রহমানের মাজার নিয়ে আওয়ামী লীগের করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সবশেষে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত