অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি
হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ অসহায় উপকারভোগী মহিলাদের মধ্যে যশোরের অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মডেল স্কুল রোডে পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার অফিস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার অর্থয়নে ও পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার বাস্তবায়নে তিন মাস যাবত প্রশিক্ষণ শেষে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রেহানা জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা কামরুজ্জামান মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, সার্জিক্যাল ক্লিনিকের মেডিকেল অফিসার শাহরিয়ার হোসেন, তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার ম্যানেজার তরুণ কুমার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দীপ শেখা সংস্থার পরিচালক প্রকাশ চন্দ্র ধর।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার