ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৭-১১-২০২৪ রাত ৮:২৫

নেত্রকোনার মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বরাবর এমন অভিযোগ করেছেন মো.আবু ছালেক নামে স্থানীয় এক স্কুল শিক্ষক।

ব্যাংকে লেনদেন সংক্রান্ত কাজে ব্যাংকে গেলে ম্যানেজার সাইকুল ইসলাম তাঁর সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই শিক্ষক। ভুক্তভোগী আবু ছালেক উপজেলার গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর অভিযুক্ত মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার মো. সাইকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, একটি চেক বই উত্তোলনের জন্য গত ৩ সেপ্টেম্বর দুপুরে মোহনগঞ্জ সোনালী ব্যাংকে যান আবু ছালেক। এসময় দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে ম্যানেজার সাইকুল ইসলামকে সমস্যার কথা জানান। শরণাপন্ন হন তিনি। তবে ম্যানেজার আবু ছালেককে চরমভাবে অপমান করেন ও অশালীন কথাবার্তা বলেন। এক পর্যায়ে ম্যানেজার তাঁকে বলেন-আপনারা কি স্কুলে ক্লাশ করান নাকি? ব্যাংকে এসে কৈফিয়ত চান? এসময় ক্যাশ অফিসার মানিক শিক্ষক আবু ছালেককে 'এই বেটা বাইরে যা তুই' বলে অপমান করেন। পরে তিনি চলে আসেন। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বরাবর অভিযোগ করেন।

শিক্ষক আবু ছালেক জানান, ম্যানেজার সাইকুল ইসলাম প্রতিদিনই গ্রাহকের সাথে এমন খারাপ আচরণ করেন। এতে ব্যাংকটিতে গ্রাহকের সংখ্যা কমছে।

এদিকে স্থানীয় তন্ময় নামে এক যুবক জানান, সকল কাগজপত্র থাকার পরেও ঘুষ না দেওয়ায় আমাকে লোন দেননি ম্যানেজার সাইকুল। ব্যবসায়ী হিসেবে লোন পাওয়ার জন্য তার কাছে যাই। তিনি নানা কাগজপত্র সংগ্রহ করতে বলেন। বেশ খরচ করে কাগজপত্র সংগ্রহ করার পর লোক দিয়ে ঘুষ চান ম্যানেজার। ঘুষ না দেওয়ায় আর লোন দেননি তিনি।  ঘুষ দিলে সব কাগজ ঠিক, আর টাকা না দিলে কাগজ সঠিক থাকলেও লোন দেন না তিনি।৷ ব্যাংকে ঘুষের একটা সিন্ডি গড়ে তুলেছেন তিনি। এমন দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় না আনলে এর সুফল মানুষ পাবে না।

একই অভিযোগ করেছেন রিয়াদ নামে আরেক ভুক্তভোগী।  এ বিষয়ে মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার সাইকুল ইসলাম বলেন, শিক্ষক আবু ছালেকের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তাঁকে কোন অপমান করা হয়নি। এ নিয়ে তিনি অভিযোগ করবেন তা ভাবিনি। তবে লোনের জন্য কোন ঘুষ নেওয়া হয় না। কেউ যদি এমন অভিযোগ করে থাকে, তাহলে সেটি মিথ্যা।

T.A.S / T.A.S

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার