পিরোজপুরে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ডে উদযাপন
পিরোজপুরে ব্যাতিক্রমী ভাবে উদযাপন করা হয়েছে স্কুল ডে। পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের ওই প্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী এই স্কুল ডে উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের সাথে কেক কেটে স্কুল ডে’ র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো বিভিন্ন ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয় এবং বাহারী রকম পিঠা তৈরি করে পরিবেশন করা হয়। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া উক্ত অনুষ্ঠান গুলোর সার্বিক দায়িত্ব পালন করেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, শিক্ষা ও আইসিটি বিভাগের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত