ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সানভিউ প্রপার্টিজের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে এমডির কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৫:১৮

মহা প্রতারণার আখড়া যেনো সেই আবেদ আলীর সান ভিউ প্রপার্টিজ লিঃ যা এখন রূপ নিয়েছে সান মেরিনায়।  কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে  কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করেন ওই কোম্পানির চেয়ারম্যান জহিরুল হক। কখনো যুবলীগ নেতা আবার কখনো যুবদল নেতা এমন অভিনয় করছেন সান ভিউ প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক  মোশাররফ হোসেন।

শেয়ার হোল্ডার থেকে শুরু করে গ্রাহকদের কোটি  টাকা আত্মসাৎ করে অসংখ্য মামলার জালে আটকে  থাকলেও এবার অভিযোগ এসেছে খোদ কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে মোশাররফ  কোম্পানির কুয়াকাটাস্থ জমি বিক্রি করে আত্মসাৎ করেছে কয়েক কোটি টাকা।

অপরদিকে শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেয়ার কথা বলে বেশ কিছু চেক দিলেও গ্রাহকরা টাকা না পেয়ে মামলার আশ্রয় নিলেও দীর্ঘ ১৬ বছর যুবলীগ নেতা সেজে সব কিছু চাপিয়ে রাখার চেস্টা করে আসে প্রতারক মোশাররফ। ৫ আগষ্টের পরে আওয়ামিলীগ সরকারপর পতন হলে ভোল পাল্টে মোশাররফ হয়ে যান যুবদল নেতা।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবির পাশে নিজের ছবি ছাপিয়ে ত্রাণ সহ বিভিন্ন কর্মকান্ডে অংশ নেয়ার চেষ্টা করছে এই প্রতারক। এমন সব অভিযোগ এনে কুয়াকাটা প্রেসক্লাবে বৃহস্পতিবার বেলা ১১টাশ  সংবাদ সম্মেলন করেছে সান ভিউ প্রপা্রটিজ লিঃ কোম্পানির চেয়ারম্যান জহিরুল হক। তিনি লিখিত বক্তব্য আরো বলেন,আমাকে সহজ সরল মানুষ পেয়ে আমার উপর মানসিক, সামাজিক ও আর্থিক নির্যাতন চালিয়েছে সে। এমনকি এই কোম্পানির ডিএমডি আসলাম আহমেদের ব্যক্তিগত ১কোটি টাকা আত্মসাৎ করায় পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে তার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্যও সে দায়ী।  

একদিকে কোম্পানির নামে কুয়াকাটার দুটি জমির মধ্যে ৩৬ শতাংশ একটি প্লোট আমার স্বাক্ষর জাল করে বিক্রি করে। অপরদিকে আরেকটি প্লোট ৪১ শতাংশ এর সাথে প্রশ্ন ফাঁসকারী আবেদ আলী সহ বেশ কিছু লোকের কাছে শেয়ার বিক্রি করার চেস্টা চালাচ্ছে। ঢাকা সিএমএম আদালত সহ কলাপাড়ায় তার বিরুদ্ধে প্রতারনার মামলা চলমান আছে।

এ ব্যাপারে এমডি মোশাররফ হোসেন বলেন, বিএনপি নেতা শহিদুল হক এ্যানি আমার কাজিন। আমার বিরুদ্ধে যতো অভিযোগ করেছেন উনি সব মিথ্যা। আমি আওয়ামিলীগ বা যুবলীগ করিনি।

T.A.S / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬