ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে ব্লক বেড়িবাঁধের বন্ধ কাজ শুরু করার দাবীতে বিশাল মানববন্ধন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৫:২২

বেড়িবাঁধের বন্ধ কাজ এখনই শুরু করুন, সন্দ্বীপের ৪ লক্ষ মানুষের জীবন ও সম্পদ বাঁচান, এই দাবিতে  সন্দ্বীপে বিশাল মানববন্ধন করেছে সিসিআর প্রজেক্ট এসডিআই।সিসিআর প্রকল্পটি বেসরকারি সামাজিক সংগঠন সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) ও দাতা সংস্থা কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশিপে পরিচালিত হচ্ছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় হরিশপুর ইউনিয়ন বেড়িবাঁধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই এর  আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন।

এসডিআই সিসিআর  প্রকল্পের  কমিনিউটি মোবিলাইজার বাদল রায় স্বাধীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল মাওলা শিমুল, উপজেলা জাসাসের সভাপতি মাস্টার আবকর হোসেন, হরিশপুর  বিএনপি নেতা আবদুল কাদের সওদাগর, বিএনপি নেতা শফিউল আজম ঠাকুর, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, এসডিআই সমৃদ্ধি প্রকল্পের  পিসি সিরাজুদ্দৌলা, উপজেলা প্রগ্রাম অফিসার ওমর ফারুক  প্রমুখ। মানববন্ধনে হরিশপুর ও পৌরসভা নদী বেষ্টিত এলাকার শত শত নারীরা অংশ গ্রহন করেন।

বক্তারা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন  বেড়িবাঁধের বন্ধ কাজ যদি এখনই শুরু না হয়, তাহলে যুগ যুগ ধরে সন্দ্বীপের মানুষ যে কষ্ট করে আসছে আগামীতে তা করবে। ৪ লক্ষ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে ২২ কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ দ্রুত বাস্তবায়নের  জোর দাবি জানান তারা, কারণ ২০১৯ সালে পূর্ব দক্ষিণ বেড়িবাঁধ নির্মানের   সরকার ব্লক বেড়িবাঁধ নির্মান ও সংস্কার প্রকল্পে ২০৫ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।  সেটি ৩ টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে লুটপাটের অভিযোগ রয়েছে , পরে আবার সেই তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান কে ৩২৫ কোটি টাকার কাজ দেয়া হয়েছে। সবমিলে ব্লক  বেড়িবাঁধ প্রকল্পে ৫৬২ কোটি বরাদ্ধ দেয়া হয়েছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে গত বর্ষায় ও মানুষের ফসল নষ্ট হয়েছে,জলাবদ্ধতা তৈরি হয়ে মৎস্য প্রজেক্ট ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তাই দ্রুত ব্লক বেড়িবাঁধ নির্মানের দাবি পুরন না হলে সন্দ্বীপ বাসী অরক্ষিত থাকবে।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ