ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

উত্তরা ১০ নং সেক্টরে বিশেষজ্ঞ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৯-১১-২০২৪ রাত ৮:৩৭

রাজধানী উত্তরায়  ১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি ও উত্তরা ডক্টরস্ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ২৯ নভেম্বর'২৪ উত্তরা ১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি মেডিকেল ক্লিনিক ক্যাম্পে সকাল ০৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশেষজ্ঞ ফ্রি মেডিকেল ক্যাম্পে সকলকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।

উক্ত বিশেষজ্ঞ ফ্রি মেডিকেল ক্যাম্পে যেসব বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা প্রধান করেন তারা হলেন, উত্তরা ডক্টরস্ এসোসিয়েশনের সভাপতি ও  হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রওশন আলী, উত্তরা ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চক্ষু বিশেষজ্ঞ মেজর (অবঃ) ডা: হাফিজুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মাহবুবুল হক, ডা: ফারুকুজ্জামান, ডাক্তার এ কে এম শহিদুল হক,সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোঃ শফিক উদ্দিন আহমেদ ( নি: সার্জারী) , ডাক্তার জগলুল গফফার খান (পেডি: সার্জারী) , শিশু বিশেষজ্ঞ, ডাক্তার এ টি এম মোস্তফা কামাল, ডাক্তার খালেদা আক্তার, গাইনির বিশেষজ্ঞ, ডাক্তার হোসনে আরা বেগম, 

ডায়াবেটিক বিশেষজ্ঞ, ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ, ডাক্তার ইমাম হোসেন( জনস্বাস্থ্য বিশেষজ্ঞ), নাক, কান, গলা, বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোঃ শহিদুল ইসলাম খান, চক্ষু বিশেষজ্ঞ, ডাক্তার মুস্তাক আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা: আশিকুর রহমান, চর্মরোগ বিশেষজ্ঞ, ডাক্তার রাশিদুল হাসানসহ আরো অনেক বিশেষজ্ঞ ডাক্তারগণ ফ্রি চিকিৎসা প্রদান করেন। উক্ত বিশেষজ্ঞ ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন,  ১০ সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম তিনি বলেন,

আমরা সমাজের জন্য কিছু করতে চাই। সেক্টরের প্রতিটি মানুষের জন্য আমাদের দায়বদ্ধতা আছে। সেজন্য উত্তরা ১০ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রতি শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা পরিচালনা করে থাকি এবং ইনশাআল্লাহ এটি চলমান থাকবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক শেখ মোঃ আনোয়ারুল হক, সমাজকল্যাণ সম্পাদক মাসুদুর রহমান, সাংস্কৃতিক  সম্পাদক, শরাফত উল্লাহ আরিফ, মোঃ সাজ্জাদ হোসেন,কানিজ ফাতেমা, মাহবুবার আলম, শওকত জামিলসহ ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার