কুকুরের কাঁমড়ে আহত বাসিন্দা, অস্থিতিশীল পরিস্হিতির প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর আদাবর থানার জাপান গার্ডেন সিটির অধিবাসীরা ২৯ শে নভেম্বর শুক্রবার বাদ জুম্মা অতি সম্প্রতি কুকুর নিয়ে ঘটে যাওয়া অস্থিতিশীল পরিস্হিতির প্রতিবাদে একটি মানববন্ধন করে ভুক্তভোগী বাসিন্দাদের পক্ষ থেকে জাপান গার্ডেন সিটির সামনে।
অসিবাসীদের তথ্যমতে, জা.গা.সিটির প্রায় এক হাজার নারী,শিশু, পুরুষ উক্ত মানববন্ধনে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। তাদের পক্ষে একটি প্রেস রিলিজ পড়ে শোনানো হয় এবং কুকুরের কাঁমড়ে-আক্রমণে আহত অনেক মানুষ সেখানে তাদের বাসিন্দাদের সাথে ঘটে যাওয়া ভয়ানক অভিজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা জানান যে, গত ৩-৪ বছর যাবত তাদের সাথে বসবাসকারী ৬-৭ টি পরিবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাহিরের রাস্তার কুকুর খাবারের লোভ দেখিয়ে তাদের আবদ্ধ আবাসিক এলাকাতে প্রবেশ করাতে থাকায় প্রতিবেশী বাসিন্দাসহ স্কুল পড়ুয়া ছোট ছেলেমেয়েদের পিছন থেকে ধাওয়া করে। তাৎক্ষনিক অনেকে দৌঁড়ে পালাতে যেয়ে আহত হয়েছে, অনেকে কুকুরের কামড়ে আহত হয়েছে।
বর্তমান কুকুরের সংখ্যা ৭০-৮০টি ছাড়িয়ে গেলে কুকুরের আক্রমণের ঘটনা নিয়মিতভাবে ঘটতে থাকে। গত ১-২ বছরে এরকম প্রায় অর্ধশতাধিক কুকুর দ্বারা আহত হওয়ার ঘটনা ঘটে যার মধ্যে ৪৭টি ঘটনা লিপিবদ্ধ আছে। গত কয়েকদিন আগে মাহী নামের ১৩ বছরের একটি ছেলেকে তিনটি কুকুরের একসাথে আক্রমন করে আহত করে বলে জানান ভুক্তভোগী বাসিন্দারা। অবস্থা নিয়ন্ত্রণের বাহিরে যেতে থাকায় তারা সিটি কর্পোরেশনের সহায়তায় মাত্রারিক্ত কুকুর অপসারণ করতে চাইলে ঐ ৬-৭টি পরিবারের সংঘবদ্ধ চক্র কুকুরগুলোকে তাদের পালিত কুকুর বলে নানাভাবে বাধাগ্রস্থ করায় কুকুর অপসারণ সম্ভব হয়নি। গত ২০-২১ নভেম্বরের মধ্যে ৫-৬টি কুকুর অসুস্থ হয়ে মারা গেলে তাজরুবা হক তানিশার নেতৃত্বে সংঘবদ্ধ চক্র ‘খাবারে বিষ প্রয়োগে কুকুর মারা হয়েছে’ অভিযোগ তুলে প্রায় ৩০০ বহিরাগত মানুষ নিয়ে রাত ৩টা পর্যন্ত অধিবাসীদের হামলা-হেনস্তা করে এবং পরবর্তী দিনগুলোতেও এসে বিভিন্ন সময়ে হামলা-হয়রানি করতে থাকে।
ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারী সহ যারাই এই ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা অভিযোগের প্রতিবাদ করেছে তাদের নাম-ঠিকানা-ছবি সোশাল মিডিয়াতে ছড়িয়ে উসকানি, হয়রানি এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। অধিবাসীরা আরো জানান, চক্রটির গোয়ার্তুমি ও কুকুরের কামড়ের ভয়ে গত ২ বছর ধরে তারা কেউই খাবার দেন না, শুধু তানিশার নেতৃত্বে ঐ চক্রটি খাবার দেয়। তাই কোন রকম তথ্য-প্রমাণ ছাড়া অধিবাসীদের বিরুদ্ধে খাবারে বিষ প্রয়োগের অভিযোগ সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্রমূলক। অধিবাসীরা ও ফ্ল্যাট মালিক সমিতি নিজেরাও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছে এবং থানা-পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছে। কিন্তু দেশবাসীর কাছে তাদেরকে ‘সোশাল মিডিয়া ট্রায়াল’ এর নামে বিনা দোষে, বিনা প্রমাণে যেভাবে ঢালাওভাবে কুকুর হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং এবং হয়রানি-অপদস্থ ও হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, এলাকার শান্তি-নিরাপত্তা ধ্বংস করা হচ্ছে তার প্রতিবাদে, মানুষকে সত্য ঘটনা জানানোর স্বার্থে তারা এই মানবনদ্ধন করেছেন। স্বার্থান্বেষী চক্রের হামলা-হয়রানি হতে তাদের নিরাপত্তার জন্য তারা আইনের সহায়তা ও আশ্রয় কামনা করেন।
T.A.S / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ