শ্রীপুরে আনোয়ার হোসেন বেপারী'র নেতৃত্বে চাঙ্গা হচ্ছে যুবদল
গাজীপুরের শ্রীপুরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বেপারী'র নেতৃত্বে চাঙ্গা হচ্ছে গাজীপুর জেলা যুবদল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে গাজীপুর জেলা যুবদল। গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম, যেখানে নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সবমিলিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে। গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বেপারী'র শক্ত নেতৃত্বে তৃণমূলের বৃহৎ একটি অংশ সর্বদা সরব রয়েছে মাঠে।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বেপারী'র শক্ত নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছেন দলের অবহেলিত নেতা-কর্মীরা। নেতাকর্মীরা জানান, বিগত সময়ে হামলা, মামলার কারণে নিষ্ক্রিয় দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন গ্রাম পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তার শক্ত নেতৃত্বে, জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয় একাধিক বলয়। বিভিন্ন মিছিল, মিটিং ও সাংগঠনিক কর্মসূচি আয়োজনে মুখরিত রাজনৈতিক মাঠ। সর্বদা খোঁজ রাখছেন নেতাকর্মীদের। দলের কারো মধ্য বিরোধ,মনোমালিন্য থাকলে সহজেই সবাইকে এক পতাকাতলে আনতে সক্ষম হচ্ছেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার