ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীর জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ২:১৭

গাজীপুরের টঙ্গীতে চলমান জোড় ইজতেমায় আব্দুল হাকিম আকন্দ নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা। শনিবার (৩০ নভেম্বর) প্রথম পর্বের আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান ইজতেমা মাঠে এসেছেন। বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টার পর থেকে চলে কারগুজারির আমল। বাদ আসর বয়ান করবেন মাওলানা ফারুক। বাদ মাগরিব আম বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহিম দেউলা।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের নাঈম শাহ। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কারগুজারি আমলের বয়ান করেন ভারতের বেঙ্গালুরুর মাওলানা ভাই ফারুক। বাদ জুমা বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক, বাদ আসর বয়ান করেন মাওলানা ওমর ফারুক। এরপর মাদ মাগরিব কারগুজারি আমল হয়।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম তথা বাংলাদেশের মাওলানা জোবায়ের আহমদ অনুসারীরা ইজতেমা পালন করবেন। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়