সরকারি টাকা লুটপাট করে সেজেছেন দানবীর, তৈরি করছেন নান্দনিক মসজিদ
সরকারি টাকা লুটপাট করে সেজেছেন দানবীর, তৈরি করছেন নান্দনিক মসজিদ। এলাকায় দানবীর হিসেবে পরিচিত কাস্টমসের সহকারি কমিশনার মজিবর রহমান। তার পিতৃ এলাকায় মসজিদ থাকতেও ৩৩ শতক জমির উপর বহুতল ভবনের নান্দনিক মসজিদ করেছেন তিনি। বিভিন্ন সময় এলাকার মসজিদ-মাদরাসা ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদানের কারণে জনপ্রিয়তাও রয়েছে তার। শনিবার (৩০ নভেম্বর) সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বড়কামাত এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।মজিবর রহমান পঞ্চগড় সদর উপজেলার বড় কামাত এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে।
তবে অনেক টাকার মালিক হওয়ায় এলাকার কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতন মহল। এমন জনপ্রিয়তার মধ্যে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
মসজিদের ইমাম সাইদুল ইসলাম বলেন, চারশ থেকে সাড়ে পাঁচশ লোক একসাথে নামায আদায় করা যাবে মসজিদটিতে।মতিয়ার রহমান বলেন,মসজিদের জমিসহ মজিবর রহমান তার টাকায় নির্মাণ করে দিয়েছেন। আর কেউ কোন টাকা দেয়নি।মকলেছার রহমান বলেন, মজিবর রহমান এলাকায় অনেক দান করে।যে যা চাইতো তাকে সেভাবে সাহায্য করেন তিনি।
স্থানীয়রা জানান,মজিবর রহমান তার নামসহ ছেলে ও স্ত্রীর নামে ৫০-৫৫ বিঘা জমিতে চা বাগানসহ শত বিঘা জমিতে ফসল আবাদ করেন।কেউ কেউ তিনশত বিঘা জমি রয়েছে বলেও জানান। এছাড়া ঢাকা টঙ্গি ও যাত্রা বাড়ি এলাকায় বহুতল ভবন, পঞ্চগড় পুরাতন ক্যাম্প এলাকায় বহুতল ভবনের দুইতলার কাজ শেষ,তিন তলার কাজ চলমান,ব্যবহারের জন্য দুটি জীব গাড়ি।
জানা যায়,এইচএসসি পাশ করে মজিবর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে পিএ পদে ৯০- দশকে চাকরিতে যোগ দেন।পদোন্নতি পেয়ে সহকারি কমিশনার হয়ে ঢাকা কাকরাইল কাস্টমস রিস্ক মেনেজমেন্ট থেকে সম্প্রতি অবসরে গেছেন তিনি।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ