ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁর মহাদেবপুরে পূজা মন্ডপের দেবত্তর সম্পত্তির ধান কেটে নিয়ে গেল এলাকার প্রভাবশালীরা; থানায় মামলা


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ২:৪৯

নওগাঁর মহাদেবপুর উপজেলার শ্রীনগর গ্রামের কতিপয় চিহ্নিত দুর্বৃত্তরা প্রকাশো দিবালোকে জঞ্জালী কালিমাতা পূজা মন্ডপের দেবত্তর সম্পত্তির প্রায় ৬ (ছয়) বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে।

এ ঘটনায় জঞ্জালী কালিমাতা পূজা মন্ডপ কমিটির সভাপতি শ্রী সুশীল চন্দ্র দাস বাদী হয়ে তুহিন কবিরাজ, আইনাল মন্ডল, মমতাজ সোনার, মোজাম্মেল সোনার সহ প্রায় ৩০/৪০ জন আসামী করে মহাদেবপুর থানায় এজাহার দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে মহাদেবপুর উপজেলার শ্রীনগর গ্রামের জঞ্জালী কালিমাতা পূজা মন্ডপের দেবত্তর সম্পত্তি নিয়ে কয়েক বছর থেকেই আসামীদের সাথে মন্ডপ কমিটির সদস্যদের সাথে বিরোধ চলে আসছিল।

ঘটনার বিষয়ে জঞ্জালী কালিমাতা পূজা মন্ডপ কমিটির সভাপতি শ্রী সুশীল চন্দ্র দাসের সাথে কথা বললে তিনি বলেন, আমরা পূর্ব পুরুষদের আমল থেকেই উক্ত সম্পত্তি জঞ্জালী কালিমাতা পূজা মন্ডপের হিসেবে চাষাবাদ করে আসছি। ১৯২০ সালের সিএস রেকর্ড দেবত্তর  হিসেবেই রয়েছে তবে এসএ ও আরএস খতিয়ানে ভুলক্রমে এক মুসলমান কে জমাদার করে রেকর্ড হয় সেই সুযোগ গ্রহণ করে বিভিন্ন সময় আসামীরা আমাদের পূজা মন্ডপের জমি দখল করার চেষ্টা করে আসতো। আমরা মন্ডপ কমিটির সদস্যরা রেকর্ড সংশোধন করার জন্য মামলা করি। মামলার শুনানি অন্তে ২০১০ সালে আমাদের মন্ডপের নামে রায় হয় তখন আসামীরা আবারো আপিল করলে আপিল শুনানি অন্তে ২০২২ সালে আবারো মন্ডপের পক্ষেই রায় হয়।

আমরা পূর্ব পুরুষদের আমল থেকেই এই জমির উৎপাদিত ফসল হতে যা অর্থ আসে তা দিয়ে মন্ডপের পূজা আর্চনা করে থাকি। সর্বশেষ  আমরা আমন ধান রোপন করেছিলাম এখন হঠাৎ তারা আমাদের ভয়ভতিী হুমকি দেখিয়ে ৩০/৪০ জন লোক এসে আমাদের পূজা মন্ডপের প্রায় ৬ (ছয়) বিঘা জমির ধান কেটে নিয়ে গেছে। আমরা থানায় মামলা করেছি আপনাদের মাধ্যমে জানাতে চাই এখন এর সুষ্ঠ তদন্ত করে আমাদের পূজা মন্ডপের ধান উদ্ধার যেন করে দেয় প্রশাসন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী (ওসি) জানান, ধান কাটার ঘটনা সত্য এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়