ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রীর সহযোগীদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকের উপর হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ২:৫২

সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর দালালদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের অফিসে এসে সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল ও সাংবাদিক সবুজ হোসেনের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২রা নভেম্বর) রাত প্রায় দশটার কাছাকাছি সময়ে নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়া নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় অফিসে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল কে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনায় আহত অপর সংবাদিক সবুজ হোসেনকেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা গ্রহণের পর সাংবাদিক সবুজ হোসেন সুস্থ হলেও সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল এখন পর্যন্ত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাহমুদুন নবী বেলাল জানান, প্রতিদিনের মতো এ দিনও আমি অফিসে বসে  কাজ করছিলাম। এমন সময় ৭/৮ জন আমার অফিসে ঢুকে কোনো কিছু বলার আগেই আমার অফিস ভাংচুর শুরু করে আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে ও আমার সহকর্মীর উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং আমাকে এলোপাতাড়ি ভাবে   পেটাতে থাকে তারা। তাদের কাছে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল। আমার ব্যবহারিত কম্পিউটার সহ অফিসে আরও অনেক জিনিসের উপর পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এই সময় আমি চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আমার চিকৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাদের সহযোগিতা নিয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়। হামলাকারীদের মধ্যে ৩ জনকে আমি চিনি, আমার ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাঁরা ক্ষিপ্ত ছিল। খাদ্য মন্ত্রী ও তার দালালদের বিভিন্ন দুর্নীতির তথ্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস যাতে আর না দেই সে বিষয়ে হুমকি প্রদান করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ হয়নি তবে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত