ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী ও বাসদ (মার্কসবাদী)’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ৪:৯

গাইবান্ধায় আজ ৩০ নভেম্বর, শনিবার সকালে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী ও বাসদ (মার্কসবাদী)’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ জনসভা ও মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, জেলা কমিটির সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, কমরেড মাহবুবুর রহমান খোকা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ছাত্রনেতা সালমান সিদ্দিকী।

নেতৃবৃন্দ বলেন, “ছাত্র-জনতার সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটেছে। তবে, দীর্ঘ ৫৩ বছরে ধনী-গরিবের বৈষম্য ক্রমাগত বেড়েছে। ২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপেও জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান হয়নি। সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে মহান রুশ বিপ্লবের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে।”

নভেম্বর বিপ্লবের তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, “১৯১৭ সালের বিপ্লব শ্রমজীবী মানুষের মুক্তির বার্তা নিয়ে এসেছিল। সোভিয়েত সমাজতন্ত্র দারিদ্র্য, ক্ষুধা, বেকারত্ব, ও সামাজিক অবিচারের অবসান ঘটিয়ে শিক্ষা, চিকিৎসা, নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করেছিল। বিপ্লবের শিক্ষা আজও আমাদের শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে দিশা দেখাচ্ছে।”

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলে শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

T.A.S / T.A.S

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩