ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ৪:১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় নয়া দিগন্ত পত্রিকার কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরকে পিটিয়ে আহত করেছে দু্র্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক শফিকুল ইসলাম মীর জানান, তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গতকাল শুক্রবার রাত ১০ দিকে উপজেলার সাওঘাট এলাকায় স্থানীয় সন্ত্রাসী সিয়াম সহ তার সহযোগীরা শফিকুলের চাচাতো ভাই মনিরের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক জহিরুলকে মারধোর করে একটি মোবাইল ও পকেটে থাকার টাকা ছিনিয়ে নেয়।  বিষয়টি গার্মেন্টস শ্রমিক জহিরুল সাংবাদিক শফিকুলকে জানালে তিনি সিয়ামকে জিজ্ঞাসা করে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ামসহ তার সহযোগীরা তার উপর হামলা করে পিটিয়ে আহত করে। এসময়  শফিকুলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  এ ঘটনায় রাতেই  শফিকুল ইসলাম  বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিক শফিকুলের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার