খুলনা-গোপালগঞ্জ অঞ্চলের জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা
CZM ( Centre for Jakat management কতৃক বাংলাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য জিনিয়াস স্কলারশিপ উপবৃত্তি প্রদান করেন CZM। মাসিক ৪ হাজার টাকা করে ৩০ মাস দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ উপবৃত্তি প্রদান করে আসছে CZM কতৃপক্ষ। ২০১৯ -২০ সেশনের খুলনা, গোপালগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। ৫ ডিসেম্বরের আগে শিক্ষার্থীদের গুগল ফর্ম পূরন করে আসন নিশ্চিত করার জন্য আহবান জানিয়েছেন।
১লা ডিসেম্বর CZM জিনিয়াস স্কলারশিপ অ্যালুমিনিয়াম অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে এ ঘোষণা জানানো হয়। ফেসবুক পোস্টে জানানো হয়, “ আসসালামু আলাইকুম,প্রিয় শিক্ষার্থী, আপনি যদি খুলনা অথবা গোপালগঞ্জ অঞ্চলের ২০১৯-২০২০ অথবা এর পূর্বের ব্যাচের অথবা অন্য অঞ্চলে থেকে বৃত্তি পেতেন তবে এখন খুলনায় নিয়মিত অবস্থান করেন তবে বৃত্তি সমাপনী অনুষ্ঠান আপনার জন্য।
দয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এখনই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন এর শেষ সময় আগামী ০৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ৫ টা অথবা আসন খালী থাকা সাপেক্ষে। অনুষ্ঠানের সম্ভাব্য সময়ঃ ০৭ ডিসেম্বর ২০২৪,শনিবার দুপুর ২:৩০ মিনিট
স্থান- খুলনা বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠানে আগত সকলের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।
- উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। যদি কেউ উপস্থিত না থাকতে পারেন তবে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার দরকার নেই। কারণ, এতে অনুষ্ঠানের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বিড়ম্বনায় পড়তে হয়।
-যারা ইতোমধ্যেই অন্য কোন অঞ্চলে সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করার দরকার নেই।
রেজিস্ট্রেশন লিঙ্ক - https://forms.gle/rwUicRwXNNi3CCNbA ”
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন