পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীর জামিন নামঞ্জুর, জেলখানায় প্রেরন
পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ (১ ডিসেম্বর) রোববার সকালে পঞ্চগড় আদালতে আসামী সাবেক রেলমন্ত্রীকে আদালতে হাজির করলে আসামির আইনজীবিরা জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান এ আদেশ দেন। পঞ্চগড় পৌর এলাকার উত্তর দর্জিপাড়া এলাকার আল আমিনকে গুম করে হত্যা মামলার হুকুমদাতা হিসেবে তাকে শোন এরেস্ট দেখানো হয়। আদালত আসামির জামিন নামঞ্জুর কে ডিভিশন দিয়ে জেলখানায় প্রেরনের আদেশ দেন।
সাবেক রেলমন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি এবং বোদা ময়দানদিঘী মহাজন পাড়া এলাকার মৃত ইমাজ উদ্দিন আহম্মেদ এর ছেলে।
আদালত সূত্রে জানা যায়,মামলার বাদী মো.মনুর ছেলে আলামিন পেশায় রিক্সা চালক।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। এজন্য তাকে শুরু থেকেই বিভিন্ন হুমকি ধামকি দেয়া হতো। এরই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর আলামিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারীর বাড়ির সামনে দিয়ে যখন বাড়ি ফিরছিলেন, তখন কতিপয় আসামীর পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে অন্য আসামীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা আল আমিনকে জখম করে। এতে রক্তাক্ত হয়ে আলামিন সড়কে লুটিয়ে পড়লে তার নিথর দেহ টেনে হিচেড়ে নিয়ে যায় তারা।তখন থেকেই আল আমিনের সন্ধান নেই।এ ঘটনায় ১০ নভেম্বর তার বাবা মনু বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে।
আসামি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন বলেন,আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে, ডিভিশন মঞ্জুর করেছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখ্য যোদ্ধাকে গুম করে হত্যা করা হয়েছে।আসামী পক্ষের আইনজীবিরা জামিন চেয়েছেন, আমরা সরকার পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি। বিচারক আসামীর জামিন না মঞ্জুর করেছে।এই আসামীর বিরুদ্ধে রিমান্ড এর প্রার্থনা করা হবে।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ