ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ওএমএস এর খাদ্য নিতে ভিড়


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ১:২১

রায়েরবাজার বধ্যভূমির সামনে সকাল থেকেই নিম্ন আয়ের মানুষের ভিড় জমে, খবর নিয়ে জানা যায় তারা সবাই ওএমএস এর আটা এবং চাল নিতে এসেছে। খাবারের তুলনায় মানুষের সংখ্যা বেশি ছিলো। আটা এবং চাল নিতে যেনো বেশ হিমসিম খেতে হচ্ছে এদের।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা নান্নু নামে একজনের সাথে কথা হয়, তিনি বলেন, আজকে রায়েরবাজার বধ্যভূমির সামনে ৩ টন আটা এবং চাল এসেছে। খাবারের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি, এবিষয়ে তিনি বলেন, এই এলাকায় নিম্ন আয়ের লোক বেশি থাকে। এজন্য মানুষের সংখ্যা একটু বেশি তবেঁ যতক্ষণ মাল থাকবে ততক্ষণ আমার লোক দিতে থাকবে শেষ হয়ে গেল আবার ৩ দিন অপেক্ষা করতে হবে। তিনি আরো বলেন, প্রতি সপ্তাহে ৩ বার আসা হয় এই স্থানে। তিনি বলেন, মোহাম্মদপুর আদাবরে এবং তেজগাঁও এলাকা মিলে মোট ২৩ টি স্থানে ওএমএস এর খাদ্য সরবরাহ করা হয় এরই ধারাবাহিকতায় আজকে এখানে এসেছি, আবার ৩ দিন পর আসবো।

১৫০ টাকায় ৫ কেজি চাল, খোলা আটা ৫ কেজি ১৩০ টাকা এই মোট ৩৮০ টাকায় ৫ কেজি আটা এবং ৫ কেজি চাল পায় নিম্ন আয়ের লোকেরা।  এবিষয় কথা হয় এক নারীর সাথে, তিনি চাল এবং আটা নিতে এসেছে, তিনি এই প্রতিনিধিকে বলেন, একসময় ভালো ছিলাম, তার স্বামী একটি ছোটখাটো ব্যবসা করতেন, তা দিয়ে ভালোই চলছিলো কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে তেমন ব্যবসা বানিজ্য না থাকায় এখন ওএমএস এর চাল নিতে এসেছি। ওই নারী তার নাম বলতে চায়নি তার বাসা কোথায় তাও বলতে চায়নি। এই নারীর মতো অনেকেই মুখে মাক্স পরে ওএমএস এর খাদ্য নিতে এসেছে। কথা হয় আরো বেশ কয়েকজনের সঙ্গে তারারও ও এম এস এর খাবার নিতে এসেছে। সরেজমিনে যে পরিমাণ মানুষের ভিড় দেখা গেছে, তাতে করে খাবারের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। এখানে খাদ্য মন্ত্রণালয়ের খাবারের পরিমাণ আরো বাড়ানো দরকার বলে মনে হয়।

T.A.S / T.A.S

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের