ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমানের পথসভায় বক্তব্য


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৩:৬

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে হাজার হাজার মানুষ ও নেতাকর্মী উপস্থিত হন। রবিবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় এক অনু্ষ্ঠানে জামায়াত নেতা ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি তার বক্তৃতায় বলেন, "৪-৫ মাস আগেও আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, স্বৈরাচারী সরকার দেশকে জালিমের কারাগারে পরিণত করেছিল। আজ আমরা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন করেছি।"

তিনি আরও বলেন, "যারা দেশকে ভালোবাসে, তারা কখনো দেশ থেকে পালায় না। আমরা ১৫ বছর ধরে নির্যাতন সহ্য করেছি, আমাদের দেশকে ভালোবাসি বলেই বাংলার মাটি আঁকড়ে দাঁড়িয়ে আছি। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং একটি জনপ্রিয় বাংলাদেশ গড়া হবে।"

ডা. শফিকুর রহমান মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিনা সংকোচে পর্দা মেনে দৈনন্দিন কাজকর্ম করবেন, এবং স্বাধীনভাবে চলাফেরা করবেন। নতুন বাংলাদেশে ঘুষ, হিংসা-বিদ্বেষের স্থান থাকবে না।

লোহাগড়া উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা হাদিউজ্জামান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াত ইসলামী কর্মপরিষদের সূরা সদস্য মো. আলমগীর হোসেন, জামায়াত নেতা মোহাম্মদ আবুল বাশারসহ অন্যান্য নেতারা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ