ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
জাকজকমকপুর্ন আযোজনের মধ্য দিয়ে ইয়ং টাইগার্স অনূর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২৪-২৫ (বিভাগীয় পর্যায়) উদ্বোধন করা হয়। রোববার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, জেলা ক্রীকেট কোচ রোকনুজ্জামান রাহাত প্রমুখ।
উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা টিম জয়লাভ করে। ৫০ ওভারের খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্চগড় টিম। ব্যাটিংয়ে লালমনিরহাট টিম ২০ ওভার ৩ বল খেলে ১০ উইকেটে ৫২ রান করে। জবাবে পঞ্চগড় জেলা টিম ১৭ ওভার ২ বল খেলেই ৩ উইকেটেই জয় নিশ্চিত করে ৭ উইকেটে জয়লাভ করে।
উল্লেখ্য, টুর্নামেন্টটি বিভাগীয় ২টি ভেন্যুত্যে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও ভেন্যুতে মোট ৪টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী টিম। অপরদিকে লালমনিরহাট ভেন্যুতে ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা ও কুড়্রগ্রিাম টিম অংশগ্রহন করছে।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান