ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স - আপ পাবিপ্রবি


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৪:৩০

বিশ্ব নগর পরিকল্পনা দিবস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার বিআইপি কনফারেন্স হলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।

এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগভুক্ত সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় চুয়েট ও পাবিপ্রবি। বিতর্কের বিষয় ছিল—“এই সংসদ নগর পরিকল্পনায় অবকাঠামো সম্প্রসারণের চেয়ে জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দিবে।” সরকারি দল হিসেবে যুক্তি উপস্থাপন করে পাবিপ্রবি এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় চুয়েট।

তীক্ষ্ণ যুক্তি ও উপস্থাপনার লড়াই শেষে বিচারকমণ্ডলীর রায়ে চ্যাম্পিয়ন হয় চুয়েট এবং দ্বিতীয় স্থান অর্জন করে পাবিপ্রবি।

পাবিপ্রবি হয়ে বিতর্ক দলে অংশগ্রহন করে দল নেতার মিন. শাহরিয়ার রহমান নিলয়, উপ নেতা আয়শা হোসেন এবং সাংসদ মো: আল আমিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি ও খ্যাতনামা পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী হাসান।

পাবিপ্রবির দলনেতা মিন শাহরিয়ার নিলয় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেছি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভবিষ্যতে আরও ভালো করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ । "

প্রতিযোগিতার পাশাপাশি ইনোভেটিভ আইডিয়া, গবেষণা ও ফটোগ্রাফি নিয়ে আরও কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তি বিকাশে এমন আয়োজন অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?