ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে মায়ানীতে বিএনপি'র দলীয় কার্যালয় উদ্বোধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২৪ বিকাল ৫:১০

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় আবু তোরাব 

বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ইউনুস মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু জাফর নিজামী।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক এ কে এম সামসুল হুদা খানসাব, যুগ্ম আহ্বায়ক  মাসুম বিল্লাহ এবং ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিম মাস্টার।

এই সময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়াজুল করিম,  বিএনপি নেতা মোঃ মিরাজ, মোঃ মফিজ, মিয়া খান, মিজান, মুসলিম, যুবদল নেতা সুজন, রাজন ভূঁইয়া, নুর নবী, আব্দুস সালাম, মোশারফ, ফয়সাল, রবিউল হোসেন উত্তর জেলা ছাত্রদল নেতা মাঈন উদ্দিন টিপু, কাওছার উদ্দিন, মায়ানী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম হাসান, বর্তমান সাধারণ সম্পাদক আইনুল হাসান সাকিব, ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন সাগর সহ মায়ানী ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের  নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫ই আগস্ট ‌ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। এর বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের। দীর্ঘ আঠারো বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের অনেক দুর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তিশালী করতে হবে।

এমএসএম / এমএসএম

জাতীয় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিনু

রায়গঞ্জল বস্তার অভাব, জায়গা সংকট; লক্ষ্যমাত্রা পূরণে হোঁচটে ধান-চাল সংগ্রহ

সিংগাইরে এবার অটোরিক্সা চালক কিশোরের মরদেহ উদ্ধার

সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা চাষ,পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ উদ্ধার

নাগরপুরে তীব্র নদী ভাঙ্গন অর্ধশত বসত বাড়ি,মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন

কালিয়ায় সরকারি বই বিতরণে ২ শত টাকা আদায়ের অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

​রাণীনগরে প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষায় সাড়া জাগিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

মান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগ