চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সভায় যশোর জেলা পরিষদের প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন
যশোরের চৌগাছা প্রেসক্লাবের নামে চার শতক জমি বরাদ্দ দেয়ার ফলে যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। শনিবার বিকেলে প্রেসক্লাবের সাধারণ সভায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সাধারণ সভায় ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে এজেন্ডা অনুযায়ী আলোচনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, খালেদুর রহমান, খাজা ফজিল আইজ উজ্জ্বল, এম হাসান মাহমুদ, খলিলুর রহমান জুয়েল, টিপু সুলতান, শওকত আলী, আব্দুস সাত্তার কিনে, আলমগীর কবির, কবিরুল ইসলাম, ফারুক আহম্মদ, ইমাম হোসেন সাগর, রাজু আহম্মেদ প্রমূখ।
এ সময় সাংবাদিক মহিদুল ইসলাম, মাহবুবুর রহমান সুজন, আসিফ ইকবাল রকি, মেহেদি হাসান শিপলু, আব্দুস সালাম, খোকন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ক্লাবের পক্ষ থেকে সভাপতি সাংবাদিকদের দীর্ঘদিনের দাবী পূরণ ও প্রেসক্লাবের জমি বরাদ্দ দেয়ায় যশোর জেলা পরিষদের মাননীয় প্রশাসক ও জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এবং জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ আছাদুজ্জামানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সাথে প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. এম শওকত আলীসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এ সময় সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী বলেন, আমাদের সংগঠনের প্রচেষ্টায় একখণ্ড জমি আমরা পেয়েছি। জমিটি প্রেসক্লাবের নামে বরাদ্দ হয়েছে। এই জমির অধিকার উপজেলার সকল সাংবাদিকের। কারন অত্র উপজেলাতে যারা মহান এই পেশার সাথে জড়িত এতো দিনে তাদের কোনই ঠিকানা ছিলনা। মাননীয় জেলা পরিষদ কর্তৃপক্ষ আমাদের দাবী পূরণ করেছেন। এ জন্য আমরা আনন্দিত। সভায় পর্যায়ক্রমে সাংগঠনিক কার্যক্রমসহ আগামী দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে আলোচনা হয়।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান