১ ডিসেম্বর টোয়াকের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল ডে উদযাপন
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (টোয়াক স্পেশাল ডে) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা অভিজাত আবাসিক হোটেল সী ক্রাউন ইনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে৷
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে টোয়াকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ মোঃ হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। কুয়াকাটা পৌর শাখা জামায়াত ইসলামীর আমির মাঈনুল ইসলাম মান্নান। কুয়াকাটা পৌর যুবদল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের শুভেচ্ছা বক্তব্য শেষে বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য দেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটায় পর্যটকদের সেবায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংগঠনটির পর্যটকদের সেবামূলক বিভিন্ন কার্যক্রম আমার চোখে পরেছে। আলোচনা শেষে, ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬ বছরের পদার্পণ করায় কেক কাটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
T.A.S / T.A.S
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে