ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ২:১৮

মিরসরাইয়ে মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে বারইয়ারহাট কলেজ মাঠে বি.সি.সি আয়োজিত অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক সোহাগ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম,  বারইয়ারহাট ক্রিকেট ক্লাব এর (বিসিসি) আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, সদস্য সচিব মোহন দে প্রমুখ।

বারইয়ারহাট ক্রিকেট ক্লাব এর (বিসিসি) আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, সদস্য সচিব মোহন দে জানান, প্রথমবারের মত বারইয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশ নিয়েছে। খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় জোরারগঞ্জ ক্রীড়া একাদশ ২-০ গোলের ব্যবধানে মরহুম দেলোয়ার হোসেন ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের বাবু ।

T.A.S / T.A.S

উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান

রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি