উত্তরা ইউনিভার্সিটিতে এইচআর সামিট ২০২৪ অনুষ্ঠিত
দেশের শীর্ষ ২০টি কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তাদের নিয়ে শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ তারিখে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘এইচআর সামিট ২০২৪’। এ ইভেন্টে দেশের বিভিন্ন ব্যাংক, বীমা, গার্মেন্টস ইন্ড্রাস্টিজ, ফার্মাসিটিক্যাল, করপোরেট অফিসের শীর্ষস্থানীয় এইচআর পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও বিশেষজ্ঞরা অংশ নেন।
সামিটের শুরুতে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন আইসিডিডিআর’বি এর হেড অব এইচআরএম প্রফেসর ড. মোশাররফ হোসেন। এবারের আয়োজনের মূলমন্ত্র ছিল ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন এন্ড রোলস অফ ইউনিভার্সিটিস ফর ক্রিয়েটিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গ্রাজুয়েটস’। প্রবন্ধ উপস্থাপনের পর দু’টি রাউন্ড টেবিল ডিসকাশনের মাধ্যমে এইচআর বিশেষজ্ঞরা আলোচনা করেন ও প্রশ্ন-উত্তর পর্ব গ্রহণ করেন। অনুষ্ঠানটির লক্ষ্য ছিলো কিভাবে শিক্ষার্থীরা নিজেদেরকে ইন্ডাস্ট্রি উপযোগী করে গড়ে তুলার পাশাপাশি জব মার্কেটে কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিনি বলেন, আনন্দের বিষয় হলো বাংলাদেশ বর্তমানে শিল্প ও শিক্ষার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ৩.০ থেকে ইন্ডাস্ট্রি ৪.০ তে উত্তরণ করেছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সকল স্তরে এই উদ্যোগের প্রয়োজনীয়তা ধরে রাখার পাশাপাশি আগামী দিনে সহযোগিতা প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সামিটটি উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। উক্ত, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকমন্ডলী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় করেছে উত্তরা ইউনিভার্সিটির বিজনেস স্কুল, অফিস অব দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স ও ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ