ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় ভাণ্ডারিয়ায় স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিবেশ সুরক্ষারলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচুরিপানায় ভরাট হওয়া ও নাব্যতা হারানো খাল ও নালা স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে স্থানীয় গ্রামবাসি, স্বেচ্ছাসেবক, পরিবেশকর্মী ও রেডক্রিসেন্ট সদস্যরা। সোমবার উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাশ্রমে স্থানীয় গ্রামবাসি, পরিবেশকর্মীস্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্ট সদস্যরা অংশ নেন। স্থানীয় ধাওয়া ইউনিয়নের বকশি,অক্কা ও নাঙ্গল খালের পানির প্রবাহ ফেরাতে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করাহচ্ছে।
এসময় সংশ্লিষ্ট ইউপিসদস্য স্বেচ্ছাসেবকদের সাথে খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা, সহকারী কমিশনার(ভূমি)উজ্জল হালদার, থানার অফিসার ইনচার্জ আহমেদ আনয়ার,ধাওয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস আলী মোল্লাসহ এলাকার সাধারণ মানুষ ।
এ সময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহীকর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, দীর্ঘদিনধরে সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন গ্রামের খালে ও নালায় কচুরিপানা ভরাটহয়ে পরিবেশ দূষণ ঘটছিলো। ফলে এলাকায় মশা ও মাছির উপদ্রব বৃদ্ধি পায়। যা ডেঙ্গুসহ নানা রোগের জন্য অত্যন্ত ঝুঁকি সৃষ্টিকরে। খালের দুষণরোধে স্বেচ্ছাশ্রমে পরিবেশ কর্মীদের সাথে একাত্ম হয়ে খালের কচুরিপানা অপসারণে অংশগ্রহন করতে পেরে প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে অভিনন্দন জানান তিনি।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত