ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে এক মাদক কারবারি আটক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৪ বিকাল ৬:০

চট্টগ্রামের মিরসরাইয়ে তিনশ বোতল ফেন্সিডিলসহ মো. আক্তার হোসেন (২২) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্তার হোসেন করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার মোস্তফা বাড়ির মো. মোস্তফা কামালের ছেলে।

রবিবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে বারইয়ারহাট-রামগড় সড়কের বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, রবিবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট-রামগড় সড়কে অভিযান চালিয়ে মো. আক্তার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে তিনশ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

ওসি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে। এই ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ