চূড়ান্ত হচ্ছে মেট্রোরেলের ভাড়া
ঢাকায় মেট্রোট্রেনে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যেতে যাত্রীপ্রতি ভাড়া গুনতে হতে পারে সর্বোচ্চ ২৮ টাকা। আগারগাঁও থেকে কারওয়ানবাজার যেতে ভাড়া সর্বোচ্চ দিতে হতে পারে আট টাকা। কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হতে পারে বড়জোড় ১২ টাকা আর দিয়াবাড়ি থেকে মতিঝিল যেতে যাত্রীপ্রতি ভাড়া দিতে হবে বড়জোড় ৪৮ টাকা। এই ভাড়া আরো কমতে পারে। তবে ভাড়া বাড়বে না বলে ৭ সদস্যের ভাড়া নির্ধারণ কমিটি সূত্রে জানা গেছে।
প্রস্তাবিত ভাড়া : দিয়াবাড়ি-মতিঝিল প্রায় ৪৮ টাকা, দিয়াবাড়ি-আগারগাঁও ২৮ টাকা, আগারগাঁও-কারওয়ানবাজার ৮ টাকা, কারওয়ান বাজার-মতিঝিল ১২ টাকা।
মেট্রোট্রেনে ভাড়া নির্ধারণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত বছরের ৯ সেপ্টেম্বরে ৭ সদস্যের কমিটি গঠন করেছিল। কমিটির প্রধান ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান। এই কমিটি গত ১০ জানুয়ারি সভায় ভাড়ার হারের প্রস্তাব উপস্থাপন করে।
মেট্রোরেল আইন ২০১৫-এর ধারা ১৮(২) অনুযায়ী এই ভাড়ার হার প্রস্তাব করা হয়। সর্বশেষ এ প্রস্তাবের আলোকে মেট্রো রেলপথ নির্মাণ তদারকি ও পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একটি প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব নিয়েও বৈঠক হয়েছে। কমিটি প্রস্তাবটি যাচাই-বাছাই করে দেখছে। এখন ভাড়ার হার চূড়ান্ত করবে মন্ত্রণালয়।
কমিটি সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের ফলে এ বিষয়ে প্রক্রিয়া এগোয়নি এতদিন। এখন করোনার সংক্রমণ কমে আসায় যত দ্রুত সম্ভব তা চূড়ান্ত করা হবে।
প্রথম প্রস্তাবিত ভাড়ার হার ধরা হয়েছিল কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা। ভাড়া নির্ধারণ সংক্রান্ত কমিটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চূড়ান্ত ভাড়ার হার প্রথম প্রস্তাবিত হারের চেয়ে বেশি হবে না। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন, মেট্রো রেলপথে নতুন আনা ট্রেনগুলোর পরীক্ষোমূলক চলাচল শুরু হয়েছে। ধাপে ধাপে এই প্রক্রিয়া শেষ করা হবে। সেই সঙ্গে যাত্রী পরিবহনের ভাড়াও চূড়ান্ত করা হবে।
জানা গেছে, মেট্রোরেল নির্মাণ ও পরিচালন ব্যয় যোগ করলে মাসে খরচ হয় গড়ে ৬৯ কোটি ৯১ লাখ ৭২ হাজার ২২৯ টাকা। দৈনিক হিসাবে এ অর্থ প্রায় দুই কোটি ৩৩ লাখ টাকা। মেট্রো রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। তার মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। পাঁচ হাজার ৩৯০ কোটি টাকা সরকারের তহবিল থেকে দেওয়া হচ্ছে। মেট্রো রেলপথ পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দৈনিক প্রায় ১৩ লাখ ১০ হাজার টাকা। অন্যান্য ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ১১ হাজার টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে বেতন-ভাতায় দৈনিক খরচ সাত লাখ এক হাজার টাকা, বৈদ্যুতিক বিল ৬৮ হাজার টাকা ও তিন লাখ ৩৬ হাজার টাকা দৈনিক ব্যয় হতে পারে।
এছাড়া প্রকল্প খরচের ব্যয় দৈনিক সরকারি উৎসে ৪৯ লাখ ৯১ হাজার টাকা ও বৈদেশিক ঋণের উৎসে এক কোটি ৫৩ লাখ ৮৮ হাজার টাকা হিসেবে ধরে এবং আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে সাত সদস্যের ভাড়া নির্ধারণ কমিটি গত জানুয়ারিতে ভাড়ার হার প্রস্তাব করেছিল।
উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু হয়ে পল্লবী, মিরপুর-১০, আগারগাঁও, খামারবাড়ী, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা রোড ও বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নির্মাণকাজ চলছে এই উড়াল রেলপথের। এটি কমলাপুর রেলস্টেশনসংলগ্ন এলাকা পর্যন্ত বর্ধিত করা হবে।
মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে মেট্রোরেলের প্রতিটি কোচে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, মহিলা, শিশু ও প্রবীণদের জন্য নির্ধারিত সংখ্যক আসন সংরক্ষিত থাকবে।
জামান / জামান
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন