ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে এবং গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ, উত্তাল রূপগঞ্জ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলাম ও দৈনিক বর্তমানের সাংবাদিক পারভেজের উপর মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ বাহিনীর সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। বিক্ষুব্ধ ৩শ’ সাংবাদিক কয়েক’শ জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসুচী পালন করা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

কর্মসূচীতে বক্তারা বলেন, কাইল্লা মাসুদ রূপগঞ্জের ত্রাস। তার রয়েছে বিশাল অস্ত্রধারী বাহিনী। সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি জবরদখল থেকে শুরু করে হেন অপকর্ম নেই যা এ বাহিনী করে না। ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে গোটা উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এ বাহিনী। তার কার্যক্রমে স্থানীয় বিএনপি ক্ষুব্ধ। কাইল্লা মাসুদ ও তার বাহিনীকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর আলটিমেটাম দিয়েছেন। রূপগঞ্জে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।

রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্যে রাখেন, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, কলামিস্ট ফোরামের মহাসচিব ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক মীর আব্দুল আলীম, ইত্তেফাকের  সাংবাদিক এম এ মোমেন, বাংলাভিশন ও ইনকিলাবের খলিল সিকদার, মাইটিভির মকবুল হোসেন, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালেরকন্ঠের রাসেল আহমেদ, সংবাদের আড়াইহাজারের সাংবাদিক হারাধন চন্দ্র দে, নয়াদিগন্তের শফিকুল ইসলাম মামুন, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তরের মাহবুব মনি, রাসেল মাহমুদ, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, জাগো নিউজের নাজমুল হুদা, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, সকালের সময়ের আনিছুর রহমানসহ আরো অনেকে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচীতে রূপগঞ্জসহ পার্শবর্তী আড়াইহাজার ও ডেমরা-ঢাকা প্রেসক্লাবের সাংবাদিকসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েক’শ এলাকাবাসী অংশগ্রহন করেন।  

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তারা আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা আমাদের সমাজের অংশ। এটা মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হউক তাদের বিচার ও শাস্তি কামনা করছি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, আমরা সাংবাদিকদের ব্যাপারে আমরা আন্তরিক। অভিযান চলমান রয়েছে, আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

T.A.S / T.A.S

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান