চট্টগ্রাম মহানগর বিএনপির মেয়াদ উত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যেগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা ডিসেম্বর) সকালে নগরীর পিটস্টপ রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক এরশাাদুল্লাহ। তিনি বলেন, মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের এবং ২০২৪ এর জুলাই আগস্ট বিপ্লবে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং শ্রদ্ধা ভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।পরে নবগঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির মেয়াদ উত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এবং বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে। পরে,ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব, নাজিমুর রহমান,চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক, মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক, হারুনর রশীদ হারুন,যুগ্ন আহবায়ক,মিয়া ভোলা,এম এ আজিম,আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম সহ অন্যরা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান