ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৮-১২-২০২৫ বিকাল ৫:৩৪

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ফুড সাপ্লিমেন্ট পণ্য বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে তার গুদামে থাকা বিপুলসংখ্যক ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ করা হয়। 
বৃহস্পতিবার বিকেলে শহরের বানিয়াপট্টি এলাকায় রায় হোমিও হল এবং অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা। এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন। অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্সের প্রায় ১৩টি ফুড সাপ্লিমেন্ট পণ্য ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছিলো, যার অধিকাংশরই বৈধ কাগজপত্র নেই। পণ্যের গায়ে ছিল না মূল্য উল্লেখও। এছাড়া মসলা জাতীয় পণ্য হলুদের গুড়ায় চক পাউডারের উপস্থিতি পাওয়া যায়। আরো বেশ কিছু ত্রুটির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী আইন প্রয়োগ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের ফুড সাপ্লিমেন্ট পণ্যকে ঔষধ হিসেবে বিক্রি করে প্রতারণা করছেন। তার রয়েছে একটি বড় চক্র। ফুড সাপ্লিমেন্ট পণ্যটিকে ঔষধ হিসেবে ব্যাপক প্রচার করছে চক্রটি। সব সমস্যার কার্যকরি ওষুধ হিসেবে এসব অবৈধ পণ্য অনেক বেশি দামে বিক্রি করে তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, এসব পণ্য ওষুধ হিসেবে প্রাচারের সুযোগ নেই। আমরা পণ্যগুলোর বৈধতার পর্যাপ্ত প্রমাণাদি তাৎক্ষণিক পাইনি। কর্তৃপক্ষকে সময় দেয়া হয়েছে, প্রমাণাদি খুব দ্রুত উপস্থাপনের জন্য। সে পর্যন্ত তাদের ব্যবসা বন্ধ থাকবে। তিনি বলেন, জব্দ পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির হেফাজতে দেয়া হয়েছে। কিছু পণ্যের মান যাচাইয়ের জন্য স্যাম্পল নেয়া হয়েছে, এগুলো ল্যাবে পাঠানো হবে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত